কোভিড: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনেই ১৬ জনের মৃত্যু

করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ব্যাপক চাপ তৈরি হয়েছে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের কর্মকর্তারা বলছেন, ঈদের পর থেকে হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগী ভর্তি হওয়ার হার বেড়েছে।

করোনাভাইরাস, লকডাউন, সীমান্তবর্তী জেলা, বাংলাদেশ।

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,

রাজশাহী মেডিকেল কলেজে কোভিড ওয়ার্ডের প্রায় সবগুলো শয্যা পূর্ণ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও তুলনামূলকভাবে বেশি। ডা. ফেরদৌস জানান বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে ও কোভিড উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকদের ধারণা, সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ এলাকা থেকে গুরুতর অসুস্থ রোগীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ায় সেখানকার কোভিড পরিস্থিতির অবনতি হয়েছে।

Post a Comment

0 Comments